শুক্রবার

১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

ক্লান্ত লাগলে শক্তি ফিরে পেতে কী খাবেন

Paris
Update : সোমবার, ২২ নভেম্বর, ২০২১

এফএনএস : নানা কারণে সারাদিন ক্লান্ত অনুভূত হতে পারে। এর মধ্যে অন্যতম কারণ পর্যাপ্ত পুষ্টির অভাব। খাবার থেকেই সবাই পুষ্টি এবং কাজ চালানোর শক্তি পান। আবার এই খাবারই ক্লান্তি ভাব বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে তেলে ভাজা বা প্যাকেটের জাঙ্ক খাবার খেলে শরীরে ক্লান্তি ভাব আরও বেড়ে যায়। কিছু কিছু খাবার আছে যেগুলি ক্লান্তি ভাব কাটিয়ে শরীরে শক্তি বাড়াতে সহায়তা করে। যেমন-

১. ক্লান্তি ভাব কাটাতে প্রথমেই তালিকায় রাখুন ফল এবং শাকসবজি। এই দু’টি খাবার ক্লান্তি ভাব সহজে কাটিয়ে দিতে পারে। প্রতিদিনের খাদ্যতালিকায় অন্তত কয়েক ধরনের ফল ও শাকসবজি রাখা উচিত।
২. পেট ভরা খাবার খেতে চাইলে ভাত, রুটি বা আলু খান। এই ধরনের শর্করা শরীরের ক্ষতি করে না। ক্লান্তি ভাব কাটাতেও কাজে লাগে।
৩. অল্প পরিমাণে দুধ খেতে পারেন। তাতে সমস্যা থাকলে সোয়া দুধ খেলেও হবে। দিনে অন্তত এক কাপ দুধ খান।
৪. ক্লান্তি ভাব কাটাতে প্রোটিনের দরকার। ডিম, অল্প মাছ বা মাংস খেতে পারলে ভাল হয়। অতিরিক্ত চর্বি যুক্ত মাংস এড়িয়ে যান। এর সঙ্গে উদ্ভিজ্জ প্রোটিন যেমন -ছোলা বা বিন রাখতে পারেন। সপ্তাহে অন্তত তিন দিন এগুলি খান। তার মধ্যে একদিন একটু তেল দিয়ে রান্না করলেও অসুবিধা নেই।
৫. অনেকেরই রুটি বা পাউরুটিতে মাখন লাগিয়ে খাওয়ার অভ্যাস আছে। মাখন বা অন্য স্প্রেড ক্লান্তি বাড়িয়ে দেয়।
৬. রোজ ৬ থেকে ৮ গ্লাস পানি খান। এতে শরীরে জমা দূষিত পদার্থের পরিমাণ কমবে। ক্লান্তিও কমবে।


আরোও অন্যান্য খবর
Paris