২৯ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

দুর্গাপুরে এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা সভা

প্রকাশিত: ১৯ নভেম্বর ২০২১, ১০:১৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
দুর্গাপুরে এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা সভা
বিজ্ঞাপন

স্টাফ রিপোর্টার, দুর্গাপুর : চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার দুর্গাপুর উপজেলা বিআরডিবি হলরুমে ঔষধ প্রশাসন ও বিসিডিএস দুর্গাপুর উপজেলা শাখার আয়োজনে নকল ভেজাল মেয়াদোত্তীর্ণ ঔষধ ও রেজিস্টার্ড চিকিৎসকের ব্যবস্থাপত্র ছাড়া এন্টিবায়োটিক ঔষধ বিক্রয় প্রতিরোধে জনসচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্গাপুর বিসিডিএস উপজেলা শাখার সভাপতি আবু সাঈদ দৌলা’র সভাপতিত্বে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক মাখ্নুওম তাবাসসুম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব আব্দুল মোতালেব আলী মোল্লা, বিসিডিএস দুর্গাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আবদুল কুদ্দুস। দুর্গাপুর উপজেলার সকল ফার্মেসি মালিকবৃন্দ সচেতনতা মূলক সভায় উপস্থিত ছিলেন।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন