সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

‘ছয় মাসে ৪০০ জনের ধর্ষণের শিকার’ এক ভারতীয় কিশোরী

Paris
Update : মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১

এফএনএস : ভারতে ১৬ বছরের এক কিশোরীকে ছয় মাসে ৪০০ জন ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। ভারতের মহারাষ্ট্র রাজ্যের বিড় জেলায় এমন লোমহর্ষক ঘটনা ঘটেছে বলে জানা গেছে।। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে’র প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গত রোববার জেলা পুলিশ সুপার রাজা রামাসামি জানান, বর্তমানে কিশোরীটি দুই মাসের অন্তঃসত্ত্বা। ওই কিশোরী এ সপ্তাহে থানায় গিয়ে এ কথা জানিয়েছে। ভুক্তভোগীর অভিযোগের পরিপ্রেক্ষিতে যৌন নির্যাতন দমন ও বাল্যবিয়ে আইনে মামলা হয়েছে।

এ ঘটনায় এরইমধ্যে তিন জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। এর আগে থানায় অভিযোগ জানাতে গিয়ে পুলিশের কাছেও যৌন নির্যাতনের শিকার হয় কিশোরীটি। মামলার বিবরণে জানা যায়, কয়েক বছর আগে কিশোরীর মায়ের মৃত্যু হয়। প্রায় আট মাস আগে কিশোরীর বাবা তাকে বিয়ে দিয়ে দেন। স্বামীর ঘরে গিয়ে স্বামী ও শ্বশুর-শাশুড়ির হাতে নির্যাতনের শিকার হয় কিশোরীটি। পরে সে শ্বশুরবাড়ি ছেড়ে এসে বাবার সঙ্গে থাকতে শুরু করে।

স্বামী ফিরিয়ে না নিলে আম্বাজোগাই বাসস্ট্যান্ডে ভিক্ষাবৃত্তি শুরু করে সে। সেখানেই তার ওপর যৌন নির্যাতনের খড়গ নেমে আসে। শিশুকল্যাণ কমিটির লোকজনের সামনে কিশোরীটি বলেছে, ‘বহু মানুষের নির্যাতনের শিকার হয়েছি আমি। আম্বাজোগাই থানায় অভিযোগ জানাতে কয়েক বার গেছি আমি। পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি। আমি একজন পুলিশের কাছেও নির্যাতনের শিকার হয়েছি।’


আরোও অন্যান্য খবর
Paris