সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ অপরাধে পশ্চিমাঞ্চলে একদিনে প্রায় ছয় লাখ জরিমানা টাকা আদায়

Paris
Update : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : সারাদেশে বাস ধর্মঘট থাকায় ট্রেনে যাত্রীর চাপ বাড়ে। এ পরিস্থিতিতে পাকশী বিভাগীয় রেলওয়ের আওতায় ১৪টি আন্তঃনগর ট্রেনে অভিযান চালায় পশ্চিমাঞ্চল রেলওয়ের বাণিজ্যিক দফতরের ভ্রাম্যমাণ আদালত। এসময় বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ২,১০৪ জন টিকিট বিহীন যাত্রীর নিকট থেকে ভাড়াসহ ৫ লাখ ৭২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়। জানাযায়,গত শনিবার (৬ নভেম্বর) সকাল থেকে রাত পর্যন্ত পাকশি বিভাগীয় রেলওয়ের খুলনা, রাজবাড়ি, ঈশ্বরদী জংশন, বঙ্গবন্ধুসেতু (পশ্চিম) পার্বতীপুর স্টেশনে বিভিন্ন রুটের আন্তঃনগর ট্রেনে ব্লক চেকিং করা হয়।

আন্তঃনগর ট্রেনগুলো হলো- কপোতাক্ষ, চিত্রা রুপসা (আপ) মধুমতি, টুঙ্গিপাড়া, সিল্কসিটি, একতা, রংপুর, বনলতা, ঢালারচর, নীলসাগর (আপ) বরেন্দ্র এক্সপ্রেস নীলসাগর (ডাউন) রুপসা (ডাউন)। পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশি বিভাগীয় রেলওয়ের বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও) নাসির উদ্দিন জানান, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে গণপরিবহন বন্ধের কারণে ঢাকার বাহিরে যাতায়াতের ভরসা ছিল ট্রেন।

পাকশি বিভাগীয় রেলওয়ের আওতাধীন ১৪ টি ট্রেনে ছিল উপচে পড়া ভিড়। সকালের থেকে রাত পর্যন্ত অভিযান চালানো হয়। এতে ২ হাজার ১০৪ যাত্রীর থেকে ভাড়াবাবদ ৪ লাখ ৫ হাজার ৬৭০ টাকা, জরিমানাবাবদ ১ লাখ ৬৬ হাজার ৫৮০ টাকা আদায় করা হয়েছে। এতে সর্বমোট ৫ লাখ ৭২ হাজার ২৫০ টাকা রাজস্ব আয় হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই রেলওয়ে কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris