সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

গোদাগাড়ীতে কোটি টাকার হেরোইনসহ এক গ্রেফতার

Paris
Update : সোমবার, ৮ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এক কোটি টাকার হেরোইনসহ মো. হাসিবুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ীর মাঙ্গনপুর গ্রাম থেকে তাকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর একটি অপারেশন টিম। গ্রেপ্তার মো. হাসিবুল ইসলাম (৪০) গোদাগাড়ীর মাঙ্গনপুর গ্রামের মো. সাবদুল ইসলামের ছেলে। গতকাল রোববার সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মাঙ্গনপুর গ্রামে এক ব্যক্তি বিপুল পরিমাণ মাদক নিয়ে অবস্থান করছে। খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ওই ব্যক্তির বাড়ির সামনের পাকা রাস্তা থেকে তাকে আটক করা হয়। তার ডান হাতে থাকা একটি বাজার করা প্লাস্টিকের ব্যাগের ভেতর শপিং ব্যাগে মোড়ানো অবস্থায় ৫টি স্বচ্ছ পলিপ্যাকে প্যাকেটজাত হেরোইন পাওয়া যায়। যার প্রতি প্যাকেটের ওজন ২০০ গ্রাম। মোট এক কেজি।

জব্দকৃত হেরোইনের বাজার মূল্য আনুমানিক এক কোটি টাকা। এ সময় তার কাছে একটি মোবাইল, ২টি সিম কার্ড, একটি মেমোরি কার্ড জব্দ করা হয়। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটক আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) সারণি ৮(গ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris