সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

শিবগঞ্জ ডাকবাংলোর পেছনের আমবাগানে ২০ জন গ্রেফতার

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : শিবগঞ্জে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ২০ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি মাদকবিরোধী আভিযানিক দল। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর শনিবার দুপুর ১ টার সময় শিবগঞ্জ পৌর এলাকার ডাক বাংলোর পেছনে সাবেক এমপি শাজাহান’র আমবাগানের ভেতর কোম্পানী অধিনায়ক মেজর মো.সানরিয়া চৌধুরী এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার মো. ওমর আলী’র নেতৃতে অভিযানটি চালানো হয়। এ সময় ১টি কলকী, হেরোইন সেবনের ৭টি পাইপসহ অন্য সামগ্রী উদ্ধার করা হয় এবং ২০ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতদের শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।চিকিৎসাপত্র অনুযায়ী আসামীরা মাদকাসক্ত হিসাবে প্রাথমিক ভাবে জানা যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন উপজেলার। তারা হলেন-আলম (৩০), রানাউল (২৯), জাহাঙ্গীর (৩৫), মাসুদ রানা (৪২), মনিরুল ইসলাম (২৯), সোহেল (৩০), দুলাল (২৬), খোকন (৫০), দেলোয়ার হোসেন (৪০), ইমাম হোসেন (২৫), আব্দুল আলীম পারভেজ (২৬), উমর আলী (৪৫), মাসুদ রানা (৪৫), বিয়েল আলী (৩৫), সোহাগ (২১), ইসমাইল (৪০), ফিরোজ কবির (২৯), বাদল আলী (৫০), জামাল আলী (৫০), আসাদুল (২৮)।


আরোও অন্যান্য খবর
Paris