সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

প্রতিবাদ

Paris
Update : রবিবার, ৭ নভেম্বর, ২০২১

গত ৫-১১-২০২১ ইং তারিখে রাজশাহী থেকে প্রকাশিত সিল্কসিটি অনলাইন নিউজ পোর্টালে ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলের বাহিরে থাকা প্রার্থীর নাম গেলো প্রথমে, অন্যদের ক্ষোভ’ শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটিতে নানা অযৌতিক বিষয় তুলে ধরা হয়েছে। দলের প্রকৃত ও ত্যাগী নেতাকে নিয়ে নানারকম প্রশ্নবিদ্ধ বিষয় উপস্থাপন করা হয়েছে উক্ত প্রকাশিত সংবাদে। প্রতিবেদনটিতে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ কার্যালয় থেকে মোট সাতজন প্রার্থীর নামের তালিকা পাঠানো হয়েছে।

এরমধ্যে এক নম্বরে ছিলেন মিজানুর রহমান। আর এই মিজানুর রহমানকে নিয়ে কে বা কাহারা নিজেদের স্বার্থ হাসিল করার অসৎ অভিপ্রায় নিয়ে সাংবাদিক ভাইদেরকে মিথ্যা, বানোয়াট ও বিভান্তমূলক তথ্য-উপাত্ত দিয়ে ক্লিন ইমেজে থাকা দলের কর্মীবান্ধব নেতা মিজানের বিরুদ্ধাচারণ করেছে। যার কারণে, উক্ত ইউনিয়নে আ’লীগ সমর্থীত নেতা কর্মীদের মাঝে ক্ষোভের সঞ্চার হয়েছে। আমার জানামতে, মিজানুর রহমান তার শিক্ষাজীবন থেকেই আ’লীগের সাথে ওতোপ্রতোভাবে সম্পৃক্ত।

তিনি বিভিন্ন সময় ছাত্রলীগ, যুবলীগ ও পরবর্তীতে মূলদলেও দায়িত্ব পালন করেছেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরতবস্থায় শহীদ শামসুজ্জোহা হলের ছাত্রলীগের প্রচার সম্পাদক ছিলেন। এছাড়াও তিনি উক্ত ইউনিয়নের যুবলীগের যুগ্ম-সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দলীয় পদটি ন্যায় ও নিষ্ঠার সাথে পালন করেছেন। মিজানুর রহমান ছাড়াও তার বাবা কলিমুদ্দীনসহ আত্মীয়-স্বজনরাও আ’লীগের রাজনীতির সাথে দীর্ঘ সময় ধরে ওতোপ্রতোভাবে সম্পৃক্ত আছেন। তার বাবা ৭নং জয়নগর ইউনিয়ন কৃষকলীগের সভাপতির দায়িত্বে আছেন।

তার নিজের ও পরিবারের রাজনৈতিক জীবনের পরিমন্ডল বিবেচনায় ইউনিয়ন আ’লীগ থেকে মিজানুর রহমানকে যোগ্যপ্রার্থী হিসেবে মনোনীত তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। সংবাদে আরো বলা হয়েছে যে, মিজানুর রহমানের কোন ক্লিন ইমেজ নেই। বিষয়টি সম্পুর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। সে তৃর্ণমূল পর্যায়ের একজন দলীয় নেতা ছাড়াও সে একজন কর্মীবান্ধব ব্যক্তি। তার বিরুদ্ধে সংঘবদ্ধ কিছু ব্যক্তি সাংবাদিকদের কাছে মিথ্যাচার করে তার ভাবমূর্তি ক্ষুন্ন করার পাশাপাশি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটি অপচেষ্টা চালাচ্ছেন বলেই আমার ধারণা।

সংবাদে আরো বলা হয়েছে যে, অর্থের বিনিময়ে মনোনীত ব্যক্তিদের নামরে তালিকার সিরিয়াল উল্টাপাল্টা করা হয়েছে। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। এই ধরণের মিথ্যা, বিভ্রান্তিকর ও বানোয়াট সংবাদ প্রকাশের বিরুদ্ধে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। প্রতিবাদকারী ঃ মোঃ সাহার আলী, সহ-সভাপতি, ০৭ নং জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ, দুর্গাপুর উপজেলা, রাজশাহী।


আরোও অন্যান্য খবর
Paris