সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

বিহারে বিষাক্ত মদপানে ২৪ মৃত্যু

Paris
Update : শনিবার, ৬ নভেম্বর, ২০২১

এফএনএস : ভারতের বিহার রাজ্যে গত দুইদিনে বিষাক্ত মদপানে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো অনেকেই। সংবাদমাধ্যম বলা হয়েছে, গোপালঞ্জ ও ওয়েস্ট চাম্পারান জেলায় এ ঘটনা ঘটেচে। দুটি জেলাতেই মদ সম্পূর্ণ নিষিদ্ধ। জানা গেছে, মৃতের সংখ্যা নিশ্চিত করলেও মদপানেই যে তাদের মৃত্যু হয়েছে, এ তথ্য এখনও নিশ্চিত করেনি প্রশাসন। জানায়নি মৃত্যুর অন্য কোনো কারণও। গোপালগঞ্জ পরিদর্শনে গিয়েছেন মন্ত্রী জনক রাম বলেন, গত ১০ দিনের মধ্যে বিহারের উত্তরাঞ্চলে এ ধরনের তৃতীয় ঘটনা এটি।

বিষাক্ত মদপাদের কারণে যাদের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে, তাদের বাড়িতে গিয়েছি আমি। আমার মনে হচ্ছে, বিজেপি সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ইচ্ছে করে এমন অভিযোগ তোলা হয়েছে। গোপালগঞ্জ পুলিশ জানিয়েছে, রহস্যময় কারণে কিছু ব্যক্তির মৃত্যুর ঘটনা সত্য। ময়নাতদন্তের ফল না আসা পর্যন্ত তাদের মৃত্যুর কারণ বলা সম্ভব নয়। তিনটি দল মৃত্যুর কারণ খতিয়ে দেখছে। গ্রামবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, মদপানের পরই সবাই অসুস্থ হয়ে পড়ে। বেশির ভাগেরই তাৎক্ষণিক মৃত্যু হয়।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চারজন এবং হাসপাতালে নেয়ার পথে দুজন মারা গেছে। কয়েকজনের মরদেহ তাদের পরিবার দাহ করেছে বলেও জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত বিহারে বিষাক্ত মদপানে প্রাণ গেছে কমপক্ষে ৭০ জনের। অনেকেই হারিয়েছেন দৃষ্টিশক্তি। ২০১৬ সালে বিহারে মদ উৎপাদন, কেনাবেচা, মজুত করা, পরিবহন, বিক্রি ও পান করা নিষিদ্ধ করে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের সরকার।


আরোও অন্যান্য খবর
Paris