সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

৯ লক্ষাধিক প্রদীপ জ্বেলে গিনেস বুকে ভারতের অযোধ্যা

Paris
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

এফএনএস : দীপাবলী উৎসব উপলক্ষে ৯ লাখেরও বেশি মাটির প্রদীপ জে¦লে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লিখিয়েছে ভারতের উত্তরপ্রদেশের শহর অযোধ্যা। শহরটির পাশ দিয়ে বয়ে যাওয়া সরযু নদীর তীরে গত বুধবার জ¦ালানো হয়েছিল মোট ৯ লাখ ৪১ হাজার ৫৫১টি প্রদীপ। একটি জায়গায় এত সংখ্যক মাটির প্রদীপ আগে কখনও কোথাও জ¦লেনি। এ কারণেই গিনেসের রেকর্ডবুকে নাম উঠেছে অযোধ্যার। নতুন এই রেকর্ডের সংবাদ গত বুধবারই জানিয়েছে উত্তরপ্রদেশ রাজ্যের তথ্য ও সম্প্রচার দফতর। গিনেস কর্তৃপক্ষ রেকর্ডের একটি সার্টিফিকেট বা শংসাপত্রও দিয়েছে।

সরযু নদীর তীর ছাড়াও অযোধ্যার বিভিন্ন এলাকায় আরো ৩ লাখ মাটির প্রদীপ জ¦ালানো হয়েছিল গত বুধবার। সরযূর তীরে অনুষ্ঠানে গত বুধবার উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। ১২ হাজার স্বেচ্ছাসেবক প্রদীপ জ¦ালানোর কাজে হাত লাগিয়েছিলেন। এসময়, নদীর রাম কি পেড়ি ঘাটে লেজার শোয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছিল রামায়ণের বিভিন্ন দৃশ্য। সব মিলিয়ে দীপাবলির প্রাক্কালে নতুন রেকর্ডের সাক্ষী হয়ে থাকল অযোধ্যা, হিন্দুদের পবিত্র গ্রন্থ রামায়নে যে স্থানকে বলা হয়েছে ‘রাম জন্মভূমি’।


আরোও অন্যান্য খবর
Paris