সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

ঋণখেলাপিদের আইনি অধিকার থাকতে পারে না : হাইকোর্ট

Paris
Update : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১

এফএনএস : ঋণখেলাপিদের কোনো আইনি অধিকার থাকতে পারে না বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। গতকাল বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ভার্চুয়াল বেঞ্চে শুনানিতে এমন মন্তব্য করেন হাইকোর্ট। ঋণখেলাপি হওয়ায় চট্টগ্রামের সীতাকুণ্ডের ইউপি সদস্য মহিউদ্দিন সিদ্দিকীর মনোনয়পত্র বাতিল হয়। এদিন তার মনোনয়নপত্রের বৈধতা পেতে করা আবেদনের অনুষ্ঠিত শুনানি হয়।

শুনানিতে মহিউদ্দিনের আইনজীবী রেজাউল হোসাইন মোরশেদ আদালতে বলেন, মনোনয়নপত্র বাতিল হওয়ার কারণে মহিউদ্দিন সিদ্দিকী নির্বাচনে অংশ নিতে পারছেন না। এতে তার সাংবিধানিক অধিকার খর্ব হচ্ছে। এসময় আদালত বলেন, ঋণখেলাপির কোনো আইনি অধিকার থাকতে পারে না। নির্বাচনে অংশগ্রহণের এতই যখন ইচ্ছা, তাহলে নির্ধারিত সময়ের আইনে ঋণ পরিশোধ করা উচিত ছিল। শুনানি শেষে রিট আবেদনটি কার্যতালিকা (কজলিস্ট) থেকে বাদ দেন আদালত।

আদালতে গতকাল বৃহস্পতিবার রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার। আইনজীবীরা জানান, আগামী ১১ নভেম্বর চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন। ওই নির্বাচনে এ ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেন মহিউদ্দিন।

তবে তার মনোনয়নপত্র ২৫ অক্টোবর বাতিল করে দেয় নির্বাচন কমিশনের চট্টগ্রাম অফিস। নির্বাচন কমিশন থেকে বলা হয়, ওয়ান ব্যাংকের চট্টগ্রাম ইপিজেড শাখার পত্র মোতাবেক মহিউদ্দিন সিদ্দিকী ঋণ খেলাপি, যা স্থানীয় সরকার নির্বাচন বিধিমালা, ২০১০ এর বিধি ১৪ এর ৩ উপবিধি অনুসারে বাতিলযোগ্য।


আরোও অন্যান্য খবর
Paris