সর্বশেষ সংবাদ
‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ পুঠিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলের প্রতিবাদে বিক্ষোভ-পথসভা চিরনিদ্রায় শায়িত আয়াতুল্লাহ আলী খামেনি, যেখানে জন্ম সেখানেই বিদায় ট্রাম্পের মন্তব্য, আমাকে হত্যার ছক কষছে ইরান দেশের ১৩ উপজেলায় নতুন হাসপাতালের অনুমোদন, ১০১ শয্যাবিশিষ্ট হচ্ছে ৪১৮টি কমিটি গঠন নিয়ে সাপাহারে আদিবাসী পরিষদের একাংশের সংবাদ সম্মেলন বিশ্বকাপকে কেন্দ্র করে ১১ মৃত্যু, উদযাপন নিয়ন্ত্রণে হাইকোর্টে রিট রাজশাহী শহর বাঁধ দখলমুক্ত ও সরকারি সম্পত্তি সংরক্ষণে উচ্ছেদ অভিযান কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ইরানের ইরানে রাতভর ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

২৮ বছর পর কৃষ্ণাঙ্গ মেয়র পেল নিউইয়র্ক

Paris
Update : বৃহস্পতিবার, ৪ নভেম্বর, ২০২১

এফএনএস : নিউইয়র্কের ১১০তম মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন এরিক অ্যাডামস। প্রায় ২৮ বছর পর নিউইয়র্কবাসী পেলেন একজন কৃষ্ণাঙ্গ মেয়র। এরিক নিউইয়র্ক সিটির ইতিহাসে দ্বিতীয় কৃষ্ণাঙ্গ মেয়র হওয়ারও রেকর্ড গড়েছেন। এর আগে নিউইয়র্কের প্রথম কৃষ্ণাঙ্গ মেয়র ছিলেন ডেভিড এন ডিনকিন্স। খবর আল জাজিরার গত মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে রিপাবলিকান প্রতিপক্ষ কার্টিস স্লিওয়ারকে বিপুল ভোটে পরাজিত করে মেয়র নির্বাচিত হন এরিক। সাবেক পুলিশ ক্যাপ্টেন এরিক ডেমোক্র্যাটিক দলের ব্রুকলিন বরো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের আগে রাজ্য সিনেটর হিসেবেও নির্বাচিত হয়েছেন।

তার নেতৃত্বে পুলিশ ও নাগরিক আন্দোলনের সংগঠনের সমন্বয়ে নগরের অপরাধ দমনে কার্যকর থাকা সহজ হবে বলে মনে করা হচ্ছে। কৃষ্ণাঙ্গদের পক্ষ থেকে বর্ণবৈষম্যের অভিযোগও তিনি মোকাবিলা করতে পারবেন বলে মনে করা হচ্ছে। জয়ের পর তিনি নিউইয়র্কবাসীদের একত্র হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমরা এখন অনেক বিভক্ত। আমাদের সবাইকে একত্র হয়ে কাজ করতে হবে। অ্যাডামস আগামী ১ জানুয়ারি মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।


আরোও অন্যান্য খবর
Paris