সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী নগরীতে চোরাই মোবাইল ফোন ও টাকা উদ্ধার, ২ চোর আটক

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে দুই চোরকে আটক করেছে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এসময় আসামীদের হেফাজত হতে চুরি যাওয়া মোবাইল ফোন ও টাকা উদ্ধার হয়। আটককৃতরা হলো রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া গ্রামের মোঃ ইব্রাহিমের ছেলে মোঃ ইমন (২০) ও মোঃ বিপ্লবের ছেলে বাপ্পী (১৯)। পুলিশ সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার বাগানটুলী গ্রামের মৃত অজেদ মিস্তির ছেলে মোঃ রেজাউল (৪৪)। তিনি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার রায়পাড়া এলাকার বদরুল ইসলামের নির্মাণাধীন বিল্ডিং-এ রাজমিস্ত্রির কাজ করে এবং সেই বিল্ডিং এর দ্বিতীয় তলায় থাকতেন।

গত ৩০ অক্টোবর দিনগত রাত ৪ টার দিকে রেজাউল প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে দেখে তার মোবাইল ফোন নাই এবং তাদের ব্যাগ গুলি এলোমেলো অবস্থায় পড়ে আছে এবং ব্যাগের রাখা ৪ হাজার টাকা চুরি হয়েছে। চুরির বিষয়টি তাৎক্ষনিকভাবে কাশিয়াডাঙ্গা থানা পুলিশকে জানালে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ এসএম মাসুদ পারভেজের নেতেৃত্বে এসআই মোঃ সিরাজুল ইসলাম ও তার টিম দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুরো ৭মতলা বিল্ডিংটি তল্লাশী করে। একপর্যায়ে ২য় তলার বাথ রুমের ফলস্ ছাদের ভিতরে হতে আসামী মোঃ ইমনকে গ্রেফতার করে।

এসময় আসামীর কাছ থেকে চুরি যাওয়া মোবাইল ফোন ও ৪ হাজার টাকা উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, তার অপর সহযোগীর নাম বাপ্পী। সে পুলিশে উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছে। পরবর্তীতে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ অভিযান পরিচালনা করে রাতেই আসামী বাপ্পীকে তার বাড়ী হতে গ্রেফতার করে।


আরোও অন্যান্য খবর
Paris