বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীতে ফেন্সিডিলসহ মাদক পাচারকারী আটক

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে অভিনব কায়দায় ফেন্সিডিল পাচারকালে ১ চোরাকারবারীকে ৬০ বোতল ফেন্সিডিলসহ আটক করেছে আরএমপি’র বেলপুকুর থানা পুলিশ। এসময় আসামীর ফেন্সিডিল বহনে ব্যবহৃত ১৫০ সিসি অঢ়ধপযব মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত হলো রাজশাহী মহানগরীর বেলপুকুর থানার বড় ধাদাস গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ আকরাম হোসেন (৩৯)।

পুলিশ সূত্রে জানা যায়, বেলপুকুর থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামানের নেতেৃত্বে এসআই মোঃ শাহীনুর ইসলাম ও তাঁর টিম গত ৩১ অক্টোবর সন্ধ্যা ৬ টায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে একজন চোরাকারবারী মোটরসাইকেলে অভিনব কায়দায় ভারতীয় ফেন্সিডিল নিয়ে জয়পুর উত্তরপাড়া হয়ে ডিসির মোড়ের দিকে আসছে। এরপর বেলপুকুর থানা পুলিশের ঐ টিম বেলপুকুর থানার জয়পুর উত্তরপাড়ায় অবস্থান নেয়। কিছুক্ষন পর সন্দেহজনক মোটরসাইকেলটি আসতে দেখলে দাড়ানোর জন্য সংকেত দেয়। সংকেত পেয়ে মোটরসাইকেল না থামিয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ আকরাম হোসেনকে আটক করে।

এসময় তার মোটরসাইকেল তল্লাশী করে ট্যাংকির ভিতর হতে ৬০ বোতল ভারতীয় তৈরী ফেন্সিডিল উদ্ধার হয়। এসময় আসামীর ফেন্সিডিল বহনে ব্যবহৃত ১৫০ সিসি অঢ়ধপযব মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত আসামী মোঃ আকরাম হোসেনের বিরুদ্ধে আরো একটি চোরাচালানের মামলা বিচারাধীন রয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris