সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

১৭৬ কোটি টাকা আত্মসাৎ এবি ব্যাংকের সাত্তারকে আত্মসমর্পণের নির্দেশ

Paris
Update : মঙ্গলবার, ২ নভেম্বর, ২০২১

এফএনএস : পদ্মা সেতুর নাম করে ১৭৬ কোটি টাকা জালিয়াতি ও আত্মসাতের মামলায় এবি ব্যাংকের সাবেক ইপিভি ও ম্যানেজার এবিএম আবদুর সাত্তারের জামিন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে আগামী আট সপ্তাহের মধ্যে তাকে বিচারিক (নিম্ন) আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছেন আদালত। এ সংক্রান্ত আবেদনের শুনানি নিয়ে গতকাল সোমবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এস এম মজিবুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে থাকা ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিন আদালতে এবি ব্যাংকের সাবেক এ কর্মকর্তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. কামরুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ছাড়াও সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি এবং দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো আসিফ হাসান। ডেপুটি অ্যাটর্নি জেনারেল মানিক বলেন,পদ্মা বহুমুখী সেতুর ঠিকাদার সিনোহাইড্রেন করপোরেশন লিমিটেড ও চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নাম করে ছয়টি ভুয়া ও জাল ওয়ার্ক অর্ডার করে সাতটি অবৈধ ব্যাংক গ্যারান্টির মাধ্যমে ১৭৬ কোটি ১৮ লাখ ঋণ দেওয়ার অভিযোগ উঠে এবি ব্যাংকের সাবেক ইভিপি এবং ম্যানেজার এবিএম আবদুস সাত্তারের বিরুদ্ধে।

তাকে আট সপ্তাহের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। এবি ব্যাংক লিমিটেড ও ইসলামি ব্যাংকের কাকরাইল শাখা থেকে জাল-জালিয়াতি ও প্রতারণার ঘটনায় দুদকের উপ-পরিচালক আবুল কালাম আযাদ ১৭ জনকে আসামি করে গত ৮ জুন ঢাকা মহানগর আদালতে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত পর্যায়ে আছে। এরপরই এবিএম আবদুস সাত্তার আগাম জামিন পেতে হাইকোর্টের দ্বারস্থ হন।


আরোও অন্যান্য খবর
Paris