সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

কোটি টাকা আত্মসাতে ব্যাংক কর্মকর্তার পাঁচ বছরের দণ্ড

Paris
Update : সোমবার, ১ নভেম্বর, ২০২১

এফএনএস : প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের দায়ে ব্র্যাক ব্যাংকের সাবেক সিনিয়র প্রিন্সিপাল কর্মকর্তা মো. আবুল হাসনাতকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ শেখ হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন। রায়ে কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করেছেন এবং অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। মামলার এজাহার থেকে জানা গেছে, আবুল হাসনাত নিজস্ব পাসওয়ার্ড ব্যবহার করে ব্যাংকের হিসাব থেকে স্ত্রী খন্দকার নাসরিন মোর্শেদার হিসাবে এক কোটি টাকার স্থানান্তর করেন।

পরে সেই টাকা স্ত্রীর নামে এফডিআর করেন। হিসাবে গরমিল দেখা গেলে জিজ্ঞাসাবাদ ঘটনার সত্যতা শিকার করেন হাসনাত। এ ঘটনায় গুলশান থানায় ব্যাংকের সিনিয়র ম্যানেজার শেখ তারেক নেওয়াজ বাদী হয়ে মামলা দায়ের করেন। পরবর্তীতে দুদকের উপপরিচালক সেলিনা আখতার তদন্ত করে ২০১৯ সালের ১৩ মার্চ আসামির বিরুদ্ধে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এরপরে মামলা বিচারের জন্য এ আদালতে বদলি হয়ে আসে।


আরোও অন্যান্য খবর
Paris