সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

বাগমারায় অভিযোগের বিরুদ্ধে মানববন্ধন

Paris
Update : শনিবার, ৩০ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বাগমারার বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবিতে গতকাল শুক্রবার বৈকালে বড়বিহানালী বাজারস্থ বালিকা বিদ্যালয়ের সামনে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি মাহাতাব উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি কাজী আরঙ্গজেব, যুগ্নসম্পাদক আজিজার রহমান,

সাংগঠনিক সম্পাদক আঃ মজিদ, আরিফ উদ্দিন, মহিলা লীগ ইউপি সভানেত্রী সেলেনা পারভীন, সম্পাদিকা কবরি ইয়াছমিন প্রমুখ। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন গত ৫ অক্টোবর আঃ রাজ্জাক ওরফে আপেল মাহমুদ নামের একজন সন্ত্রাসী ষড়যন্ত্রকারী লোকজনের মাধ্যমে মিথ্যা ভিত্তিহীন সংবাদ সম্মেলন করেন। উক্ত সম্মেলনে যে সকল তথ্য পরিবেশন করা হয়েছে তাহা উদ্দেশ্য প্রণোদিত।

বড়বিহানালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত সম্ভাব্য প্রার্থী রেজাউল করিম রেজার বিরুদ্ধে তার ব্যক্তি ইমেজ নষ্ট করার জন্য একটি মহল শুরু থেকেই ষড়যন্ত্র করে আসছে। ওই সকল ষড়যন্ত্র কারীদের বিরুদ্ধে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ এলাকার সর্বস্তরের জনসাধারনের মাঝে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারই প্রতিবাদ হিসাবে আজকের এই মানববন্ধন ও প্রতিবাদ সভা। এলাকাবাসী হিরু মেম্বারসহ ষড়যন্ত্রকারীদের শাস্তির দাবি জানিয়েছেন।


আরোও অন্যান্য খবর
Paris