২৮ আগস্ট ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বিশ্বে প্রথম নারী-পুরুষ উভয়েই ব্যবহারযোগ্য কনডম উদ্ভাবন

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২১, ৭:০৯ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
বিশ্বে প্রথম নারী-পুরুষ উভয়েই ব্যবহারযোগ্য কনডম উদ্ভাবন
বিজ্ঞাপন

এফএনএস : বিশ্বে প্রথমবারের মতো নারী-পুরুষ উভয়েরই ব্যবহারযোগ্য কনডম তৈরি করেছে মালয়েশিয়া। এটিকে বলা হচ্ছে ‘ইউনিসেক্স কনডম’। গতকাল বৃহস্পতিবার রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, টুইন ক্যাটালিস্ট মেডিকেল ফার্মের একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞ মেডিকেল ড্রেসিং’র কাজে ব্যবহৃত উপাদান দিয়ে ইউনিসেক্স কনডম তৈরি করেছেন।

ওয়ান্ডালিফ নামের এই ইউনিসেক্স কনডম মানুষকে তাদের জন্ম নিয়ন্ত্রণ ও যৌন স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছেন জন ট্যাং ইং চিন নামের ওই উদ্ভাবক। এই ইউনিসেক্স কনডম এতটাই স্বচ্ছ যে ব্যবহারের পর কিছু বোঝাই যাবে না বলেও তিনি জানান। জন ট্যাং ইং চিন জানান, এটি সাধারণ কনডমের মতোই, সঙ্গে শুধু একটা আঠালো আবরণ আছে। এতে যে আঠালো আবরণটা আছে, যা ভ্যাজাইনা বা পেনিসের সঙ্গে লেগে থাকে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ওই অংশ পুরোপুরি ঢেকে রাখে।

তিনি বলেন, আঠালো অংশটির শুধু একপাশ ব্যবহার করা হয়, যার মাধ্যমে ছেলে বা পুরুষ উভয়ই এটা ব্যবহার করতে পারবে। ওয়ান্ডালিফের প্রতিটি প্যাকেটে দুটি করে কনডম থাকবে এবং মালয়েশিয়ান মুদ্রায় এর দাম নির্ধারণ করা হয়েছে আরএম-১৪.৯৯ রিঙ্গিত। চলতি বছরের ডিসেম্বর থেকে ওই ফর্মের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে এই ইউনিসেক্স কনডম।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন