সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী নগরীতে চাঁদাবাজ চক্রের ৩ সদস্য আটক

Paris
Update : শুক্রবার, ২৯ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে চাঁদাবাজীর অভিযোগে ৩ জনকে আটক করেছে বোয়ালিয়া মডেল থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার হোসনীগঞ্জের মোঃ গোলাম রাব্বানী সুমনের ছেলে মোঃ রাজেস (২৪), পাঠানপাড়ার মৃত আশরাফ আলী জামানের ছেলে মোঃ আতাউর রহমান বনি (৩৫) ও মোঃ শহিদের ছেলে মোঃ তুষার আহম্মেদ (২৯)।

ঘটনা সূত্রে জানা যায়, গত ২৬ অক্টোবর সন্ধ্যায় লুক কিসকু(১৮) নামক এক ছাত্র প্রাইভেট পড়া শেষে পায়ে হেটেঁ কাদিরগঞ্জ রাজশাহী সরকারি মহিলা কলেজের সামনে দিয়ে যাচ্ছিলো, এ সময় ২ জন অজ্ঞাতনামা ব্যক্তি তার পথরোধ করে তাকে দড়িখরবোনা ঈদগাহ মাঠে নিয়ে যায়। সেখানে তাকে মারপিট করে ও ভয়ভীতি দেখিয়ে মোবাইল ফোন থেকে তার বাবাকে বিকাশের মাধ্যমে ২০ হাজার টাকা পাঠাতে বলে এবং তার মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

উক্ত অভিযোগের প্রেক্ষিতে বোয়ালিয়া মডেল থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজু পরবর্তীতে বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ জনাব নিবারন চন্দ্র বর্মন পিপিএম এর নেতৃত্বে এসআই মোঃ সাহাবুল ইসলাম ও তার টিম আসামী সনাক্ত করে গ্রেফতারে অভিযান শুরু করেন। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল ২৭ অক্টোবর ২০২১ রাতভর অভিযান পরিচালনা করে মোঃ রাজেস ও মোঃ আতাউরকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামীদের দেওয়া তথ্যমতে অপর আসামী মোঃ তুষার আহম্মেদকে গ্রেফতার করে এবং তার কাছ থেকে লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায়, তারা চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য। বিভিন্ন সহজ সরল ব্যক্তিদের সুযোগ বুঝে অপহরণ করে তাদের কাছে থাকা টাকা পয়সা, মোবাইল ফোন ও মূল্যবান জিনিস ছিনিয়ে নেয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris