সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাজশাহী সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মো. মিঠুন (২৫) নামে বাংলাদেশি এক যুবকের নিহত হয়েছে। গতকাল বুধবার সকালে রাজশাহীর পবা উপজেলার চর মাঝাড়দিয়াড়ের হারু মণ্ডলপাড়া সংলগ্ন সীমান্তে মিঠুনের লাশ দেখতে পায় এলাকাবাসী। বিষয়টি নিশ্চিত করেছেন পবা হরিপুর ইউনিয়নের চেয়ারম্যান বজলে রাব্বি আল হাসান মুনঞ্জিল। তিনি জানান, নিহত মো. মিঠুন পেশায় কৃষক ছিলেন। সে হারু মণ্ডলপাড়া এলাকার মনজুর হোসেনের ছেলে। চেয়ারম্যানের ভাষ্য, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মিঠুনের মৃত্যু হয়েছে। তবে কখন এ ঘটনা ঘটেছে তা জানা নেই।

সকালে জানার পর পুলিশকে খবর দেয়। লাশ বিজিবির পাহারায় রয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ জানান, ভারতীয় সীমান্ত থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে মিঠুনের লাশ পড়ে ছিল। ধারণা করা হচ্ছে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে তার মৃত্যু হয়েছে। এটি পুলিশি বিষয়, আমরা পুলিশকে ঘটনাটি জানিয়েছি। এ বিষয়ে কথা বলথে রাজশাহীর দামকুড়া থানার ওসি মাহবুব হোসেনকে তার মুঠোফোনে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি।


আরোও অন্যান্য খবর
Paris