সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

যৌতুক মামলায় ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে পরোয়ানা

Paris
Update : বৃহস্পতিবার, ২৮ অক্টোবর, ২০২১

এফএনএস : যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে স্ত্রীর দায়ের করা মামলায় ইকবাল হোসেন নামে পুলিশের এক ট্রাফিক সার্জেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল বুধবার চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম ফেরদৌস আরার আদালত এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট খন্দকার আরিফুল আলম। তিনি বলেন, ভুক্তভোগী এক নারী তার স্বামী ইকবাল হোসেনের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা দায়ের করেছিলেন।

আদালত মামলাটি আমলে নিয়ে মিরসরাই উপজেলার নারীবিষয়ক কর্মকর্তাকে তদন্তের আদেশ দেন। এর পরিপ্রেক্ষিতে তদন্ত কর্মকর্তা ঘটনার সত্যতা পাওয়ায় আসামির বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করেন। গতকাল বুধবার আদালত প্রতিবেদনটি গ্রহণ করে আসামি ইকবালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন বলে জানান আদালতের পাবলিক প্রসিকিউটর।


আরোও অন্যান্য খবর
Paris