স্টাফ রিপোর্টার : পিস ক্লাবের কার্যক্রম বিষয়ে রাজশাহী নগরীতে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ৩টায় ২৮নং ওয়ার্ড পিচ ক্লাব’র আয়োজনে লিটল ফ্লাওয়ার স্কুলে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পিসক্লাবের উদ্দেশ্য, গঠন ও লক্ষ্য নিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। আয়োজকরা জানান, এ ক্লাবের উদ্দেশ্য হচ্ছে কমিউনিটি যুবদের জন্য একটি মঞ্চ তৈরী করা, যেখানে তাদেরকে একত্রিত করা ও সংগঠিত করা যাবে এবং বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করবে। তাছাড়া এ ক্লাব বিভিন্ন জাতীয় দিবস পালনসহ জনসচেতনতামূলক কাজ করবে।
বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টার (বিইউপি) বাস্তবায়নে ও কান্ট্রি সাপোর্ট মেকানিজম (সিএসএম), পররাষ্ট্র মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সার্বিক তত্ত্বাবধানে পিচ ক্লাব গঠিত হয়। এই প্রকল্পের উদ্দেশ্য সহিংস উগ্রপন্থা প্রতিরোধ ও জনগোষ্ঠির সক্ষমতা বৃদ্ধি। উগ্রপন্থায় জড়িত হওয়ার লক্ষন হিসেবে তারা পরিবারের সাথে সম্পর্ক চুকিয়ে ফেলা, দীর্ঘদিনের বন্ধুত্বের অবসান, হঠাৎ ধর্মীয় বিষয়ে অধিক অনুভুতি বা আবেগপ্রবণ হয়ে পড়া, সমাজের বিপক্ষে নেতিবাচক/তীর্যক/উগ্র মন্তব্য এবং কর্তৃত্ব অস্বীকার,
ধর্মের নানা অপব্যাখ্যার প্রতি আকর্ষণ এবং ধ্বংসাত্বক বিষয়ে আগ্রহ, চরমভাবাপন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট সাইটের দিকে ঝুঁকে পড়া সহ বিধ্বংসী পরিকল্পনা তত্ত্ব ও পরলৌকিক পুরস্কারের প্রতি আকৃষ্ট মূল কারণ হিসেব তুলে ধরেন। সভায় উপস্থিত ছিলেন ২৮নং ওয়ার্ড পিস ক্লাবের সহ-সভাপতি রাকিব আহমেদ ও তমালিকা আক্তার, সাধারণ সম্পাদক রুকসানা, সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান, কোষাধ্যক্ষ হাসিনা খাতুন, প্রচার সম্পাদক আরজিনা খাতুন, সদস্য সম্পা, শাকিল, মোনালিসা, শ্যামা, উম্মে হাফসা, লাকি প্রমুখ।