বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

গাইবান্ধায় মাদক মামলায় নারীর আমৃত্যু দণ্ড

Paris
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

এফএনএস : গাইবান্ধায় মাদক মামলায় শাহনাজ বেগম নামে এক নারীকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। রায়ে মামলার অপর আসামি রুবেল মিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড ও তিন হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও একমাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি মাইদুর রহমানকে খালাস দেওয়া হয়েছে। গতকাল রোববার দুপুরে গাইবান্ধা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত শাহনাজ বেগম (৩৫) সুন্দরগঞ্জ উপজেলার বজরা কঞ্চিপাড়া গ্রামের আবদুর রহমানের মেয়ে এবং রুবেল মিয়া (২৩) গাইবান্ধা সদর উপজেলার হাসেম বাজার গ্রামের মফিজল হকের ছেলে। খালাসপ্রাপ্ত মাইদুল ইসলাম (৩৫) গাইবান্ধা শহরের ফকিরপাড়ার বাবুল মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এ মামলায় মোট তিনজন আসামির মধ্যে শাহনাজ বেগমকে ৮০ গ্রাম হেরোইন রাখার দায়ে আমৃত্যু কারাদণ্ড এবং ৪০০ পিস ইয়াবা রাখার দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়।

এ ছাড়া তাকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয়মাসের কারাদণ্ড দেন আদালত। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন না। মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ২ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল শহরের শনিমন্দির রোডে অভিযান চালায়। ওই সময় শনিমন্দির রোডের হোটেল আর রহমানের সামনে থেকে শাহনাজ বেগম ও রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।

অভিযানে শাহনাজের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন ও ৪০০টি ইয়াবা এবং রুবেল মিয়ার কাছ থেকে ১০০টি ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা এসব মাদকদ্রব্য মাইদুর রহমানের কাছ থেকে কিনেছিলেন বলে পুলিশকে জানান। পরে এসআই মনিরুল ইসলাম বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় মামলা দায়ের করেন। ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ মামলা দায়ের করা হয়। আসামি পক্ষে মামলাটি পরিচালনা করেন আবু আলা সিদ্দিকুল ইসলাম এবং গৌতম কুমার চক্রবর্তী।


আরোও অন্যান্য খবর
Paris