সর্বশেষ সংবাদ
রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার চিকিৎসকদের পেশাগত উৎকর্ষতার পাশাপাশি মানবিক মানুষ হয়ে ওঠাও জরুরি : প্রধানমন্ত্রী রাজশাহী বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত ও ‘অ্যাগ্রো-বেজড’ ইপিজেড স্থাপন করা হবে : ভূমিমন্ত্রী রাজশাহীতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের মতবিনিময় সভা প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই বাড়াচ্ছে ডায়াবেটিস, হৃদরোগের ঝুঁকি : ড. মজিবুল হক গোদাগাড়ীতে জাতীয় নাগরিক পার্টির সমাবেশ ‘আলুর গোল্লা’ খেতে বাগমারায় আসছেন দুর-দুরান্তের মানুষ

রাজস্ব খাতে চাকরি স্থানান্তর করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

Paris
Update : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : ‘সরকারি কলেজে চাকরি করি। কিন্তু একই প্রতিষ্ঠানে চাকরি করলেও আমাদের মধ্যে অনেকেরই চাকরি বেসরকারি হিসেবে। ফলে আমরা সময়মতো বেতন পায় না, মেলেনা সরকারের সুযোগ-সুবিধাও। ফলে বছরজুড়েই আমাদেরকে সমস্যায় থাকতে হয়। আর এ কারণে আমাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করার দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করছি।’ আবেগঘন এ কথাগুলো বলছিলেন রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজে কর্মরত বেসরকারি হিসেবে থাকা চাকরিজীবীরা।

গতকাল রোববার বেলা ১১টার দিকে রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়ন। এ সময় তাদের চাকরি নিয়মিত ও রাজস্ব খাতে স্থানান্তর করাসহ চাকরি নিয়মিতকরণের পূর্ব পর্যন্ত সরকারি স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের দাবী জানানো হয়।
বক্তারা বলেন, চাকরি স্থায়ীকরণের বিষয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন করা হলেও সরকারি পর্যায়ে থেকে এখনো পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়নি।

ফলে আমাদের এসব সাধারণ কর্মচারীরা মানবেতর জীবনযাপন করছেন। তাই দাবী আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। কর্মসূচিতে অন্যান্যের মধ্যে সরকারি কলেজের বেসরকারি কর্মচারী ইউনিয়নের রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, রাজশাহী নিউ গভ. ডিগ্রী কলেজ শাখার সাধারণ সম্পাদক মো. মহসিন, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ বক্তব্য দেন।


আরোও অন্যান্য খবর
Paris