সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

মানবতাবিরোধী অপরাধে ১২ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Paris
Update : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১

এফএনএস : একাত্তরের মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে করা এক মামলায় ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন খান মুন্নি। গতকাল বৃহস্পতিবার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন প্রসিকিউটর সৈয়দ হায়দার আলী ও প্রসিকিউটর মো. মোখলেসুর রহমান বাদল।

তাদের সঙ্গে ছিলেন সাবিনা ইয়াসমিন খান মুন্নী ও ব্যারিস্টার তাপস কান্তি বল। সাবিনা ইয়াসমিন খান মুন্নি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ময়মনসিংহ জেলার ইশ্বরগঞ্জের ১২ আসামির বিরুদ্ধে হত্যা-গণহত্যা, অপহরণ, নির্যাতন, লুণ্ঠনসহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগের তদন্ত শেষ পর্যায়ে। গতকাল বৃহস্পতিবার আদালত এই ১২ জনকে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির আদেশ দিয়েছেন। তিনি আরও জানান, আসামিদের নাম প্রকাশ করা হবে না। কারণ নাম প্রকাশ করলে আসামিরা পালিয়ে যেতে পারেন।


আরোও অন্যান্য খবর
Paris