সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবক আটক

Paris
Update : বৃহস্পতিবার, ২১ অক্টোবর, ২০২১

নিয়ামতপুর প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। গত মঙ্গলবার রাতে তাদের গ্রেপ্তার করে বুধবার আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ উপ-পরিদর্শক (এএসআই) আহসান হাবীব বাদি হয়ে আটককৃত যুবকদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। আটককৃত যুবকরা হলেন বালাহৈর গ্রামের মৃত বাবুল বাসফোরের ছেলে হৃদয় রাজ(২০), বাবুবাজার গুচ্ছ গ্রামের সাইফুল ইসলামের ছেলে আলামিন(১৯), ডাঙ্গাপাড়া গ্রামের আজাদ আলীর ছেলে আহসান হাবীব (১৯)।

নিয়ামতপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইন্সপেক্টর তদন্ত লুৎফর রহমান বিষয়টি জানতে পারলে এসআই ইব্রাহিমসহ সঙ্গীয় ফোর্স নিয় অভিযান পরিচালনা করে। পুলিশের অভিযান কালে ১০/১২ জন যুবক দৌড়ে পালিয়ে যায় এবং তিনজনকে আটক করে। তাদের কাছ থেকে দেশীয় হাঁসুয়া, কাঠের লাঠি ও প্লাস্টিকের বস্তা উদউদ্ধার করা হয়। ওই ডাকাত দলের সঙ্গে জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে বলেও জানান তিনি।


আরোও অন্যান্য খবর
Paris