সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

বাঘায় এক নারীকে ধর্ষণের অভিযোগ

Paris
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

বাঘা প্রতিনিধি : রাজশাহীর বাঘায় সংখ্যালঘু সম্প্রদায়ের শাওতাল পরিবারের এক নারীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের বেলাল (৫০) নামের একজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। গত সোমবার রাতে ওই নারীর স্বামী বাদি হয়ে থানায় অভিযোগটি দায়ের করেন। ঘটনাটি ঘটেছে বাঘা উপজেলার দিঘা ঠাকুরপাড়া গ্রামে।

অভিযোগে সুত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে হাঁস চরাচ্ছিলেন বাদির পঞ্চাশ বছর বয়সী স্ত্রী। এ সময় পারিবারিক প্রয়োজনের কথা বলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় একই গ্রামের শামসুলের ছেলে বেলাল। তার ডাকে সাড়া দিয়ে বেলালের বাড়িতে যান ওই নারী। সে সময় বাড়িতে কোন লোকজন ছিলনা। এই সুযোগে উত্তর দিকের শয়ন কক্ষের বারান্দায় ওই নারীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।

এসময় ওই নারীর চিৎকারে গ্রামের সুমন ও দুলাল ঘটনাস্থলে গিয়ে নারীকে উদ্ধার করে। এ সময় ঘটনার কথা কাউকে না বলার জন্য ভয় ভীতি দেখিয়ে চলে যায় বেলাল। ঘটনার কথা অস্বীকার করে বেলাল বলেন, প্রতিবেশি হিসেবে তাকে বাড়িতে ডেকেছিলেন মাত্র। এর বাইরে কিছু নয়। বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করে বলেন, নারীর শারিরিক পরীক্ষার জন্য রাজশাহী মেডিকের কলেজ হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। আত্নগোপনে থাকায় অভিযুক্ত বেলালকে পাওয়া যায়নি।


আরোও অন্যান্য খবর
Paris