সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

তানোরে এক কেজি গাঁজাসহ আটক ৪

Paris
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

তানোর প্রতিনিধি : রাজশাহীর তানোরে এক কেজি গাঁজাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ। গোপণ সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার সরনজাই ইউপি এলাকা থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তানোর থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

আটককৃতরা হলেন, গোদাগাড়ী উপজেলার শ্রীরামপুর গ্রামের শুকুর আলীর পুত্র হানিফ (৩৮) ও রাজিব (২৫) এবং হুজরাপুর কাকঁনহাট গ্রামের এরফান আলীর পুত্র খাইরুল ইসলাম (২৮) এবং একই গ্রামের এনতাজুলের পুত্র মিরাজ (২৬)। পুলিশ ও প্রত্যক্ষদর্শি সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার এসআই মানিক এসআই আমিরুল ও এএসআই হেলাল আহম্মেদ সংগীয় ফোর্সসহ সরনজাই এলাকায় অভিযান চালিয়ে সরনজাই মন্ডলপাড়া গ্রামের রাস্তার উপরে গ্রেপ্তাকৃতরা গাঁজা নিয়ে অপেক্ষা করছিলেন।

এসময় তাদের ব্যগে তল্লাশী করে এক কেজি গাঁজা, নগদ ৫ হাজার ৪ শ’ টাকা পাওয়া যায়। তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, গ্রেপ্তারকৃতরা গোদাগাড়ী থেকে তানোর বিক্রির উদ্যোশ্য গাঁজাগুলো এনেছিলো। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়।তিনি বলেন, এ ঘটনায় তানোর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হবে।


আরোও অন্যান্য খবর
Paris