বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

শপথ নিলেন হাইকোর্টে স্থায়ী হওয়া ৯ বিচারপতি

Paris
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

এফএনএস : সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে অতিরিক্ত বিচারপতি থেকে স্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ পাওয়া ৯ বিচারপতির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার পর সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন তাদের শপথবাক্য পাঠ করান। এ সময় ৯ বিচারপতির স্ত্রী-সন্তানরা জাজেস লাউঞ্জে উপস্থিত ছিলেন। শপথ নেওয়া ৯ বিচারপতি হলেন- বিচারপতি মুহম্মদ মহবুব-উল ইসলাম, বিচারপতি শাহেদ নূরউদ্দিন, বিচারপতি ড. মো. জাকির হোসেন, বিচারপতি মো. আখতারুজ্জামান, বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদার, বিচারপতি কাজী ইবাদত হোসেন, বিচারপতি কে এম জাহিদ সারওয়ার, বিচারপতি এ কে এম জাহিরুল হক এবং বিচারপতি কাজী জিনাত হক।

এর আগে, রাষ্ট্রপতির আদেশক্রমে গত সোমবার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বরত সচিব মো. গোলাম সারওয়ারের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই নিয়োগ দেওয়া হয়। এর আগে ২০১৯ সালের ২০ অক্টোবর সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে ওই ৯ জনকে অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তখন দুই বছরের জন্য তাদের এই নিয়োগ দিয়ে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে আদেশ জারি করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris