সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

খুলনা মেডিকেলের সাবেক হিসাব রক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Paris
Update : বুধবার, ২০ অক্টোবর, ২০২১

এফএনএস : খুলনা সিভিল সার্জন অফিস ও খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সাবেক হিসাব রক্ষক এসএম গোলাম কিবরিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মোট ১ কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলায় (মামলা নং- ১/২১ (তাং ৩১/০১/২১ইং) এ পরোয়ানা জারি করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে খুলনা মহানগর বিশেষ আদালতের বিচারক মো. শহিদুল ইসলাম এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তাকে গ্রেপ্তার করতে না পারলে বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের পিপি ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খন্দকার মজিবর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি আরও জানান, মহানগর বিশেষ আদালতে মামলার শুনানি শেষে গোলাম কিবরিয়াকে গ্রেপ্তারের জন্য সংশ্লিস্ট থানাকে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে আদেশ তামিল সম্ভব না হলে তার বাড়ির মালামাল ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আদালত সূত্রে জানা গেছে, সিভিল সার্জন অফিস ও হাসপাতালে দায়িত্বে থাকাকালে এসএম গোলাম কিবরিয়া বিপুল পরিমাণ সরকারি অর্থ আত্মসাৎ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন অপরাধ ২৭/১ ধারা ও মানি লন্ডারিং আইনের ২০১২ সালের ৪ (২) ধারা অনুযায়ী এক কোটি ১১ লাখ ৮৯ হাজার টাকা জ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জন ও ওই আয়ের উৎস গোপন করার উদ্দেশে সম্পত্তি হস্তান্তরের অভিযোগে মামলা করেছে দুদক। মামলার বাদী দুদকের উপ-সহকারি পরিচালক ফয়সাল কাদের।


আরোও অন্যান্য খবর
Paris