সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

নওগাঁয় বিএনপি’র ৬ নেতা কারাগারে

Paris
Update : সোমবার, ১৮ অক্টোবর, ২০২১

নওগাঁ প্রতিনিধি : নওগাঁয় পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় বিএনপির ৬ নেতাকে কারাগারে পাঠিয়েছে আদালত। গতকাল রবিবার দুপুরের দিকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আসামীরা হাজির হয়ে জামিনের আবেদন করলে বিচারক মো. আশরাফুল ইসলাম আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিরা হলেন, নওগাঁ সদর থানা বিএনপির যুগ্ম আহবায়ক সারোয়ার কামাল চঞ্চল, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, যুবদলের ছাত্র বিষয়ক সম্পাদক রুহুল আমিন মুক্তার, জেলা ছাত্রদলের সিনিয়র সহসাংগঠনিক সম্পাদক শাহজাহান বাদশা,যোগাযোগ সম্পাদক বকুল হোসেন ও সাদমান হক নিলয়।

মামলা সূত্রে জানা গেছে, আসামিদের বিরুদ্ধে সরকারি কাজে বাধা, পুলিশের ওপর হামলা ও সরকারি সম্পত্তিসহ জানমালের নিরাপত্তা বিঘ্নিত করায় সন্ত্রাসবিরোধী আইনে গত ৩০ মার্চ নওগাঁ সদর থানায় মামলা হয়। পৃথক দুই মামলায় ৫৭ জনের নাম উল্লেখ ও আরও অজ্ঞাত আসামী করা হয়। আসামিপক্ষের আইনজীবী এ্যাড. আব্দুর রাজ্জাক বলেন, এই মামলায় এর আগে আসামীরা উচ্চ আদালত থেকে চার সপ্তাহের জামিনে ছিলেন। পরবর্তীতে তাঁরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবারও জামিনের আবেদন করেন। কিন্তু বিচারক জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, চলতি বছরের ৩০ মার্চ দুপুরে নওগাঁ শহরের কেডির মোড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির নেতা কর্মীদের সাথে পুলিশের সংঘর্ষ হয়। হেফাজত কর্মী নিহতের ঘটনায় কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ওই দিন বিক্ষোভ করছিলো বিএনপি নেতা কর্মীরা। এ সময় পুলিশ ঘটনাস্থলে গেলে সংঘর্ষ বাঁধে। ওই ঘটনায় থানায় পৃথক দুটি মামলা হয়। এদিকে এঘটনায় জেলা বিএনপির আহ্বায়ক মাষ্টার হাফিজের নেতৃত্বে আদালত চত্তরে তাৎক্ষণিক প্রতিবাদ মিছিল করে জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মিরা।


আরোও অন্যান্য খবর
Paris