২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

হাত ধোয়ার অভ্যাস অসুখ থেকে দূরে রাখে

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২১, ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
হাত ধোয়ার অভ্যাস অসুখ থেকে দূরে রাখে
বিজ্ঞাপন

এফএনএস : প্রতি বছর ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোওয়ার দিবস পালিত হয়। ২০০৮ সালে এই দিনটি পালন করার সিদ্ধান্ত নেওয়া হয়। করোনাকালে হাত ধোয়ার বিষয়টি অনেক বেড়েছে। সুস্থ থাকার অন্যতম শর্ত হয়ে গিয়েছে হাত ধোওয়া। হাত ধোয়ার যে স্বাস্থ্যকর দিকগুলো আছে চলুন জেনে নেওয়া যাক। খাওয়ার আগে ও পরে হাত ধোওয়া আমাদের বরাবরের অভ্যাস। ছোট থেকেই এই সুঅভ্যাস শেখানো হয়। আর করোনাকালে এই হাত ধোওয়া জড়িয়ে গিয়েছে আমাদের জীবনের সঙ্গে। বার বার বলা হয়েছে করোনা হাত থেকে বাঁচতে হাত ধোওয়ার কোনও বিকল্প নেই। সাবান দিয়ে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে বলা হয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, শুধু করোনা না যেকোন অসুস্থতায় অন্যতম মাধ্যম হলো হাত। ইউনিসেফ-এর পক্ষ থেকে বলা হয়েছে আমরা যদি শুধু হাত নিয়মিতভাবে ধুয়ে থাকি, তাহলে করোনা আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমবে অন্তত ৩৬ শতাংশ। টয়লেট ব্যবহারের পরে, রান্নার আগে, খাওয়ার আগে ও পরে, মুখে হাত দেওয়ার আগে, নাক পরিষ্কারের পরে, বাইরে থেকে বাসায় গিয়ে ভালো করে হাত ধুতে হবে। অনেকে হাত ধোয়ার পরিবর্তে হাত স্যানিটাইজ করতে বেশি পছন্দ করে। কিন্তু হাত ধোয়ার কোন বিকল্প নেই।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন