২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১ জন

প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২১, ১১:৩২ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
ডেঙ্গুতে আরও দুই মৃত্যু, হাসপাতালে ভর্তি ২১১ জন
বিজ্ঞাপন

এফএনএস : দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে আরও ২১১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। গতকাল বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২১১ জন। এর মধ্যে ঢাকাতে ১৬৩ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ৪৮ জন।

এতে আরও বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ৯২৮ জন ডেঙ্গুরোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৭৬৬ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬২ জন রোগী ভর্তি রয়েছেন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা সর্বমোট ২০ হাজার ৭২৯ জন। একই সময়ে এদের মধ্য থেকে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন রোগী। এ পর্যন্ত ডেঙ্গুরোগে আক্রান্ত হয়ে ৮২ জনের মৃত্যু হয়েছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন