সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রাসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ

Paris
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) ভ্রাম্যমান আদালতের অভিযানে সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী সিটি কর্পোরেশনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক।

তিনি জানান, নগর ভবন হতে কাদিরগঞ্জ গ্রেটার রোড হয়ে বর্ণালী মোড় হয়ে রাজিব চত্বর হয়ে ঘোষপাড়া মোড় হয়ে সদর হাসপাতাল মোড় হয়ে সিটি কলেজ গেট হয়ে সোনাদিঘি মোড় হয়ে সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে নগর ভবন পর্যন্ত বিভিন্ন সড়ক ও ফুটপাতে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৩০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ রাস্তার ও ফুটপাতে রাখা নির্মাণ সামগ্রী অপসারণ করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ ও রাজশাহী সিটি কর্পোরেশন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।


আরোও অন্যান্য খবর
Paris