সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

কোরবানি নিয়ে ফেসবুকে বিরূপ মন্তব্যকারী সেই শিক্ষকের জামিন নাকচ

Paris
Update : বুধবার, ১৩ অক্টোবর, ২০২১

এফএনএস : জামিন পাননি লালমনিরহাটের তালুক শাখাতী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র কুমার রায় (৫০)। তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ (নটপ্রেস রিজেক্ট) করেন আদালত। গতকাল মঙ্গলবার হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল বেঞ্চ এই আদেশ দেন। পশু কোরবানি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করার পর থেকে গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন পবিত্র কুমার রায়।আদেশের বিষয়টি নিশ্চিত করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আদালতে রাষ্ট্র পক্ষের শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক, সহকারী অ্যাটর্নি জেনারেল আন্না খানম কলি ও মো সাইফুর রহমান সিদ্দিকী সাইফ। আর আসামি পক্ষে শুনানি করেন আইনজীবী আবদুস সালাম মিয়া। স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদুল আজহার দিন ২১ জুলাই পশু কোরবানি নিয়ে বিরূপ মন্তব্য করে পবিত্র কুমার রায় তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। বিষয়টি ভাইরাল হওয়ার পর তিনি পোস্টটি রিমুভ করে ক্ষমা চেয়ে আরও একটি পোস্ট দেন। এ নিয়ে স্থানীয় ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়ে।

ওইদিন দুপুরে জুমার নামাজের পর পবিত্র কুমার রায়কে গ্রেপ্তারে দাবিতে উপজেলার তালুক শাখাতী এলাকায় বিক্ষোভ মিছিল করেন মুসল্লিরা। পরে কালীগঞ্জ থানা পুলিশ ওই শিক্ষকে গ্রেপ্তারে আশ্বাস দিলে তারা মিছিল বন্ধ করেন। এরপর মো. জহির রায়হান নামে এক ব্যক্তি ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে পবিত্র কুমার রায়ের বিরুদ্ধে মামলা করেন। পরে ২৩ জুলাই পবিত্র কুমার রায়কে গ্রেপ্তার করে পুলিশ। সে সময় কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন বলেছিলেন, ফেসবুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়।


আরোও অন্যান্য খবর
Paris