সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

অধ্যক্ষকে মারপিটের মামলায় গোদাগাড়ী সরকারি কলেজের সেই ১১ শিক্ষকের জামিন

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীর গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে মারপিটের অভিযোগে মামলায় সেই ১১ শিক্ষককে জামিন দিয়েছে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। গত রোববার আদালতের বিচারক জুয়েল আধিকারি এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আসামী পক্ষের আইজীবী জানান, গতকাল সোমবার ১১ জন শিক্ষক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পন করে জামিন আবেদন করেন। পরে শুনানী শেষে বিচারক আবদুল্লাহ আল আমিন ভুইয়া পাঁচ হাজার টাকার মুচলেকায় জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন প্রাপ্তরা হলেন, গোদাগাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ ও নওগাঁ জেলার নিয়ামতপুর থানার কেন্দুয়া গ্রামের মুনসুর রহমানের ছেলে উমরুল হক (৫২), সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক ও গোদাগাড়ী উপজেলার কেল্লা বারইপাড়া গ্রামের মৃত এরফান আলীর ছেলে এবিএম কামারুজ্জামান (৫৯), রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও গোদাগাড়ী উপজেলার সারাংপুর গ্রামের আয়েজ উদ্দিন বিশ্বাসের ছেলে তাইনুস আলী (৩৫), দর্শন বিভাগের প্রভাষক ও নওগাঁ জেলার নিয়ামপুর থানার তৈয়ব আলীর ছেলে মাইনুল ইসলাম (৪৬), সমাজ কল্যাণ বিভাগের প্রভাষক ও চাঁপাইনবাবগঞ্জ সদরের মৃত এমাজ উদ্দিনের ছেলে হান্নান হোসাইন (৫৯), মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক ও গোদাগাড়ী থানার বুজরুক গ্রামের জসিম উদ্দিন সরকারের ছেলে ফারুক হোসেন (৫৪)।

গোদাগাড়ী সরকারি কলেজের প্রাণিবিজ্ঞান বিভাগের প্রভাষক ও চাঁপাইনবাবগঞ্জের নয়ানশুকা গ্রামের আলতাফ হোসেনের ছেলে শহীদুল হক (৬১), গোদাগাড়ী সরকারি কলেজের আইসিটি বিভাগের প্রভাষক ও চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রোকনপুর গ্রামের বানী ইসরাইলের ছেলে ইউনুস আলী (৩৩), সহকারী অধ্যাপক ও রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার প্যারামেডিক্যাল রোডের মৃত আনোয়ার হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৫৪), মার্কেটিং বিভাগের প্রভাষক আব্দুল করিম (৫৩) ও ব্যাংকিং বীমা বিভাগের প্রভাষক মাজহারূল ইসলাম (৫২)।

মামালার নথি সুত্রে জানা গেছে, ২০১৮ সালের ১৯ আগস্ট গোদাগাড়ী সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানকে মারপিটের অভিযোগে অজ্ঞাত ৭-৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। প্রথমে পুলিশ ঘটনার ফাইনাল রিপোট প্রদান করে। পরবর্তীতে অধ্যক্ষ নারাজি দাখিল করেন ৬ জনের নাম উল্লেখ করেন। পরবর্তীতে পিবিআই মামলার তদন্তের পায়। তারা ১৩ জন স্বাক্ষীর ভীত্তিতে ১১ জনকে আসামী করে চার্জশীট দাখিল করেন। গত রোববার শুনানী শেষে চাজশীট আমলে নিয়ে বিচারক আমামীদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করে।


আরোও অন্যান্য খবর
Paris