বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

ঘুমন্ত মাকে কুপিয়ে হত্যা, ছেলের ফাঁসি

Paris
Update : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১

এফএনএস : ময়মনসিংহের ভালুকায় মাকে কুপিয়ে হত্যার ঘটনায় মো. মোস্তফা (৫০) নামের এক আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে, তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হেলাল উদ্দিন এ রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মোস্তফা জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আবদুল জব্বার মিয়ার ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী ময়মনসিংহ জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কবীর উদ্দিন ভূইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, উপজেলার জামিরদিয়া ডুবুলিয়াপাড়া নিবাসী মৃত আবদুল জব্বার জীবদ্দশায় তার সব সম্পত্তি চার ছেলেমেয়ের মধ্যে শরিয়তের বিধান অনুযায়ী ভাগ করে দেন। এরপর থেকে আবদুল জব্বারের স্ত্রী মরিয়ম বেগম (৭০) স্বামীর ভিটায় একাই বসবাস করতেন। মোস্তফা তার ভাগের ৯ শতাংশ জমি মায়ের কাছে বিক্রি করে দেন। পরে বিক্রি করা ওই জমি বেআইনিভাবে দখলে নিতে ২০১৮ সালের ১৩ ডিসেম্বর বাড়ির উঠানে পাটি বিছিয়ে ঘুমিয়ে থাকা বৃদ্ধা মাকে দা দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।

এ ঘটনায় নিহতের অপর ছেলে শাহ জালাল বাদী হয়ে ঘটনার দিনই পাঁচজনকে আসামি করে ভালুকা থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ২০১৯ সালের ১২ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। মোট ১১ জন সাক্ষীর সাক্ষ্য নেওয়া শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল সোমবার আদালত তার মৃত্যুুদণ্ডের আদেশ দেন।


আরোও অন্যান্য খবর
Paris