২৫ নভেম্বর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi
শিরোনাম
আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবলে যৌথ চ্যাম্পিয়ন রাবি ও জাতীয় বিশ্ববিদ্যালয়পদোন্নতিপ্রাপ্ত এসিল্যান্ড জোবায়দাকে মোহনপুর প্রেসক্লাবের সংবর্ধনাপবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীরাজশাহীর সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ে তিন সিটি ও এক পৌরসভার প্রশাসক ও কর্মকর্তাদের কর্মশালা শুরুস্বর্ণদ্বীপে সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রীইউক্রেন যুদ্ধে নিহত রুশ সেনাসংখ্যা ৭ লাখ ছাড়ালরোহিঙ্গা গণহত্যা : আইসিজের রায় স্বীকৃতি দিল যুক্তরাজ্যসহ ১৪ দেশকুমিল্লা ও নারায়ণগঞ্জ সিটির প্রশাসককে রাজশাহীতে স্বাগত জানালেন রাসিক প্রশাসক রিটন, মতবিনিময়

গাঁজা সেবনকারীদের করোনায় ঝুঁকি বেশি!

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১, ১০:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্বাস্থ্য-পরিচর্যা-পরামর্শ
গাঁজা সেবনকারীদের করোনায় ঝুঁকি বেশি!
বিজ্ঞাপন

এফএনএস : অতি মাত্রায় গাঁজা সেবনকারীদের মধ্যে যারা টিকা নিয়েছেন, তারাও কভিড-১৯-এ আক্রান্ত হওয়ার ক্ষেত্রে বেশি সংবেদনশীল হতে পারেন। নতুন এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। নিউ ইয়র্ক পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। ওয়ার্ল্ড সাইকোলজিতে গত মঙ্গলবার ওই গবেষণার ফল প্রকাশ হয়েছে। যাদের মাদক ব্যবহার ব্যাধি (এসইউডি) আছে এবং গাঁজা, অ্যালকোহল, কোকেন, ওপিওইড এবং তামাকের ওপর নির্ভরতা রয়েছে; করোনা টিকার দুই ডোজ সম্পন্ন করলেও সংক্রমিত হলে গুরুতর পরিণতির দিকে যাওয়ার শঙ্কা তাদের বেশি।

জানা গেছে, যাদের মাদক ব্যবহারের ব্যাধি নেই, তারা করোনায় আক্রান্ত হলে ৩.৬ শতাংশ ক্ষেত্রে গুরুতর পরিণতির দিকে যাচ্ছে। তবে যাদের মাদক ব্যবহারের ব্যাধি রয়েছে, তাদের ক্ষেত্রে এই হার সাত শতাংশ। গবেষণায় দেখা গেছে, অতিমাত্রায় গাঁজা সেবনকারীরা আক্রান্ত হলে ৭.৮ শতাংশ ভয়াবহ পরিণতির দিকে যাচ্ছে। অবশ্য এই পার্থক্য গাঁজ সেবনের সঙ্গে সরাসরি সংযুক্ত করা হয়নি। তবে গাঁজার ওপর নির্ভরশীলদের আচরণের সঙ্গে যুক্ত হতে পারে। গবেষকরা বলছেন, গাঁজা সেবনে আসক্ত রোগীরা অল্প বয়সী হলেও, যাদের এ ধরনের রোগ নেই তাদের তুলনায় বেশি ঝুঁকিতে ছিল। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন