বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

নগরীতে ‘ইমো’ হ্যাকিং চক্রের তিন সদস্য আটক

Paris
Update : সোমবার, ১১ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ‘ইমো’ হ্যাকিং চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব -৫। গতকাল রোববার রাতে মহানগীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকা থেকে তাদের আটক করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে আরো তিনজন ঘটনাস্থল হতে পালিয়ে গেছে। আটককৃতরা হলেন, নাটোরের লালপুর থানাধীন বিলমারিয়া এলাকার মৃত সামাদ বিশ্বাসের ছেলে শাকিব বিশ্বাস (১৯), মমিনপুর এলাকার জাফর আলীর ছেলে মেহেদী আলী (২১) ও রাজশাহীর হরিরামপুর এলাকার আলম হোসেনের ছেলে আল আমিন (২০)। রোববার দুপুরে র‌্যাবে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, রোববার দিবাগত রাত পৌনে ২টা থেকে সাড়ে ৩ টা পর্যন্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহী মহানগীর চন্দ্রিমা থানাধীন চন্দ্রিমা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে।

এসময় মোবাইল ফোন ইন্টারনেট সংযোগ ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ইমো’ হ্যাকিং করে বিকাশের মাধ্যমে প্রতারণাপূর্বক অর্থ হাতিয়ে নেওয়ায় ইমো হ্যাকিং এর আলামতসহ তিনজনকে আটক করা হয়। এসময় ২১টি মোবইল ফোন, সিমকার্ড-৪৯ টি, মেমোরীকার্ড-৪ টি, ল্যাপটব- ২ টি, ক্যামেরা- ১ টি, ব্লু-টুথ মাউস-২ টি, চার্জার- ৩ টি, টেলিফোন- ১ টি, সিসি ক্যামেরা- ১ টি ও নগদ টাকা-৪৫,০০০ টাকা উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র‌্যাবকে জানায় যে, পলাতক তিনজন আসামীসহ তারা দীর্ঘদিন যাবৎ ইলেকট্রনিক ডিভাইস ও ইন্টারনেট সংযোগ ব্যবহার করে প্রবাসীসহ দেশের বিভিন্ন প্রান্তের “ইমো” ব্যবহারকারীদের ইমো হ্যাক করে এবং পরবর্তীতে ভিকটিমের পরিচিতজনদের নিকট হতে প্রতারণাপূর্বক মোবাইল ফিন্যান্সিং সার্ভিস (বিকাশ) এর মাধ্যমে অর্থ হাতিয়ে নেয়। এ ঘটনায় রাজশাহী মহানগরীর চন্দ্রিমা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলেও র‌্যাব জানায়।


আরোও অন্যান্য খবর
Paris