সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

রংপুর মেডিকেলের সাবেক অধ্যক্ষের নামে মামলা

Paris
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

এফএনএস : প্রায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে রংপুর মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মো. আবদুর রউফের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদক সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোনো ব্যাংক গ্যারান্টি ছাড়াই ২০১২-১৩ অর্থবছরে রংপুর মেডিকেল কলেজ রংপুরের জন্য পাঁচটি ডেন্টাল চেয়ার সঠিক কোনো পরিকল্পনা, বাজার দর যাচাই,

অফিশিয়াল প্রাক্কলন প্রস্তুত, টেন্ডার ওপেনিং কমিটি ও কারিগরি মূল্যায়ন কমিটি গঠনসহ প্রস্তুতি শর্তাদি পরিপালন না করেই পিসিআর ২০০৮-এর ক্রয় বিধি লঙ্ঘন করে ক্রয় পূর্বক এক কোটি ৭৪ লাখ ৯৬ হাজার ৫০০ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে। দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরে মামলাটি দায়ের করা হয়। কমিশনের প্রধান কার্যালয়ে কর্মরত রাকিবুল হায়াত মামলাটি দায়ের করেছেন।


আরোও অন্যান্য খবর
Paris