সর্বশেষ সংবাদ
নেসকোর চেয়ারম্যান হলেন মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন জাতীয় সংসদে শিক্ষামন্ত্রীর দুঃখ প্রকাশ যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী

এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমান গ্রেপ্তার

Paris
Update : বুধবার, ৬ অক্টোবর, ২০২১

এফএনএস : প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ। গতকাল মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন গুলশান জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) নিউটন দাশ। তিনি বলেন, প্রতারণার মামলায় এবি ব্যাংকের ডিএমডি আবদুর রহমানের বিরুদ্ধে ওয়ারেন্ট ছিল। সেই ওয়ারেন্টে রাজধানীর গুলশানের বাসা থেকে গতকাল মঙ্গলবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়।

নিউটন দাশ আরও বলেন, গ্রেপ্তারের পর গুলশান থানা পুলিশের একটি টিম তাকে আদালতে নিয়ে যাচ্ছে। আদালতে হাজির করে তাকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করবে পুলিশ। রিমান্ড আবেদন মঞ্জুর হলে তাকে জিজ্ঞাসাবাদে বিস্তারিত জানা যাবে বলেও জানান গুলশান জোনের এ কর্মকর্তা।


আরোও অন্যান্য খবর
Paris