২৯ অক্টোবর ২০২৬
বিজ্ঞাপন
Amader Rajshahi

বাগমারায় জমি নিয়ে মারামারি মামলার দুই জন গ্রেপ্তার

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২১, ১০:৩৩ পূর্বাহ্ণ | বিভাগ: আইন-আদালত
বাগমারায় জমি নিয়ে মারামারি মামলার দুই জন গ্রেপ্তার
বিজ্ঞাপন

মচমইল থেকে সংবাদদাতা : রাজশাহীর বাগমারা থানায় দায়ের করা মারামারি মামলায় ২ জন গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন আফজাল হোসেন (৩৫) এবং শফিকুল ইসলাম (৩০)। তারা দুজনেই উপজেলার সাঁইপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। গত রোববার দিবাগত রাত আড়াইটায় পুলিশ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

জানা গেছে, জমিজমা সংক্রান্ত পারিবারিক বিরোধের জের ধরে আব্দুল মান্নানের ছেলেরা তার বড় ভাই কছির উদ্দীনের জামাই এবং মেয়ের উপরে হামলা চালায়। ওই ঘটনায় মারত্মাক ভাবে জখম হন কছির উদ্দীনের জামাই নুরুল ইসলাম। মারামারির ওই ঘটনায় নুরুল ইসলামের শশুর বাদী হয়ে ৬জনের বিরুদ্ধে গত ২ অক্টোরব রাতে বাগমারা থানায় একটি মামলা দায়ের করে।

দায়েরকৃত সেই মামলায় দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) আফজাল হোসেন জানান, মারামারির মামলায় আসামীদের বাড়িতে গভীর রাতে অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পাঠকদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন