সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাবির ভর্তি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ১০৭৪১ ভর্তিচ্ছু

Paris
Update : মঙ্গলবার, ৫ অক্টোবর, ২০২১

স্টাফ রিপার্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ সেশনের স্নাতক ১ম বর্ষের সি-ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে তিনটি শিফটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর প্রথম দিনই অনুপস্থিত ছিলেন ১০ হাজার ৭৪১ ভর্তিচ্ছু, যা এ ইউনিটের মোট ভর্তিচ্ছু শিক্ষার্থীর ২৪ দশমিক ৩০ শতাংশ। এ ইউনিটের শিক্ষার্থী ছিলেন ৪৪ হাজার ১৮৮ জন। এর মধ্যে ৩৩ হাজার ৪৪৭ জন উপস্থিত ছিলেন। উপস্থিতির হার ৭৫ দশমিক ৬৯ শতাংশ।

বিজ্ঞান শাখায় (সি-ইউনিট) যথাক্রমে সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত ১ম শিফট, দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত ২য় শিফট ও বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ৩য় শিফটের পরীক্ষা অনুষ্ঠিত হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ১২টি অ্যাকাডেমিক ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. একরামুল হামিদ বলেন, পরীক্ষা চলাকালীন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।


আরোও অন্যান্য খবর
Paris