বুধবার

২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে নাবিল গ্রুপের বর্জ্যে দূষণের বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ অটোরিক্সা চালকদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময় অস্বচ্ছতার অভিযোগে রাজশাহী চেম্বারের নির্বাচনী ফলাফলর বিরুদ্ধে আপিল অফিস পেয়ে গাড়িও চাইলেন হাসনাত আবদুল্লাহ পরীক্ষাকেন্দ্রে ফেসবুক লাইভে এমপি বগুড়া সিটি করপোরেশনের যাত্রা শুরু, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্কুলে নেই বসার বেঞ্চ সপ্তাহজুড়ে ক্লাস বন্ধ! আইনের সুশাসন প্রতিষ্ঠায় রাজশাহী রেঞ্জ ডিআইজি ড. মোঃ শাহজাহানের সাফল্য রাজশাহী মহানগরীর সবুজায়ন ও সৌন্দর্য বৃদ্ধিতে রাসিক প্রশাসকের নতুন উদ্যোগ গুলশান কার্যালয়ে রাত ৩টা পর্যন্ত ব্যস্ত ছিলেন প্রধানমন্ত্রী

রাজশাহী নগরীর শো-রুম থেকে চুরি হওয়া মাল উদ্ধার, আটক দুই

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে ওয়ালটন টিভির শো-রুম হতে টিভি চুরির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে আরএমপি’র কাশিয়াডাংগা থানা পুলিশ। এসময় আসামীদের কাছ থেকে চুরি যাওয়া টিভি উদ্ধার হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার কাদিরগঞ্জ দড়িখরবোনা গ্রামের মোঃ বাবর আলী খলিফার ছেলে মোঃ জনি (৩৫) ও রাজশাহী জেলার গোদাগাড়ী থানার সহরাগাছা বাইপাস মোড়ের মোঃ খায়ের উদ্দিনের ছেলে মোঃ মিজানুর রহমান (২৮)। ঘটনা সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ২০২১ সকাল ৯.৪৫ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম বাজারে অবস্থিত ওয়ালটন মোটরসাইকেল ও টিভির শো-রুম হতে প্রায় ২৮০০০ টাকা মূল্যের একটি ৩২ ইঞ্চি ওয়ালটন স্মার্ট টিভি চুরি হয়।

উক্ত শো-রুমের মালিক মোঃ সালাহউদ্দিন চঞ্চলের এমন অভিযোগের প্রেক্ষিতে কাশিয়াডাঙ্গা থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়। মামলা রুজু পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ তাজউদ্দিন আহম্মেদ ও তার টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গত ২ অক্টোবর ২০২১ বিকেল ৫.৩০ টায় কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম কোর্ট বাজার হতে আসামী জনিকে আটক করে। আটককৃত আসামী জনির দেওয়া তথ্যমতে গোদাগাড়ী থানা এলাকা হতে অভিযান পরিচালনা করে গতকাল অপর আসামী মিজানুর রহমানকে আটক করে। এসময় আসামীর মিজানের দোকান হতে চুরি যাওয়া টিভি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামী মোঃ জনির বিরুদ্ধে মহানগরীর বিভিন্ন থানায় মাদকসহ চুরির একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris