সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

নগরীতে প্রধান শিক্ষিকা হত্যায় গ্রেফতারকৃত আসামী মিলনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী মহানগরীতে মুন্নুজান সরকারী প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মায়া রাণী ঘোষ(৭০), হত্যাকান্ডের গ্রেফতারকৃত আসামী স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে। প্রসঙ্গত গত ২১ সেপ্টেম্বর সকাল ৯.৪৫ টা হ’তে ১২.৩০ টার মধ্যে আসামী মোঃ মিলন মায়া রাণী ঘোষকে তার বাড়ীতে গলায় ওড়না প্যাঁচিয়ে হত্যা করে এবং স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে। এ সংক্রান্তে গত ২১ সেপ্টেম্বর ২০২১, বোয়ালিয়া মডেল থানায় একটি মামলা রুজু হয়। আরএমপি কমিশনারের সার্বিক দিক নির্দেশনায় তথ্য প্রযুক্তি বিশ্লেষণের ভিত্তিতে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন এর নেতৃত্বে বোয়ালিয়া মডেল থানা পুলিশ গোয়েন্দা তথ্যের মাধ্যমে ২৪ ঘন্টার মধ্যে অভিযুক্ত আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার বড়কুঠি ক্যাম্প গ্রামের মৃত কালু শেখের ছেলে মোঃ মিলন শেখ (৪০)। তার দেয়া তথ্যমতে মায়া রাণীর খোয়া যাওয়া ৩.৫ ভরি স্বর্ণালংকার ও লুণ্ঠিত মোবাইল ফোন সেট উদ্ধার করা হয়। গত ২ অক্টোবর আসামীকে ৩ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ শেষে অফিসার ইনচার্জ নিবারণ চন্দ্র বর্মন পিপিএম, বোয়ালিয়া মডেল থানা এবং তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ গোলাম মোস্তফা আসামী মোঃ মিলন শেখকে বিজ্ঞ আদালতে উপস্থাপন করলে আসামী মায়া রানী ঘোষকে হত্যার বিষয়ে নিজেকে সম্পৃক্ত করে বিস্তারিতভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।


আরোও অন্যান্য খবর
Paris