সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রাজশাহীতে ‘কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাপ্রধান শফিউদ্দিন

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

এফএনএস : বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরের অন্তর্গত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের (বীর) ‘৬ষ্ঠ কর্নেল অফ দ্য রেজিমেন্ট’ হিসেবে অভিষিক্ত হলেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। গতকাল রোববার রাজশাহী সেনানিবাসে ‘বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের কর্নেল অব দ্য রেজিমেন্ট’ হিসেবে তিনি এ দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া বাৎসরিক অধিনায়ক সম্মেলন ২০২১ এ যোগ দেন সেনাপ্রধান। এর আগে রাজশাহী সেনানিবাসের শহীদ কর্নেল আনিস প্যারেড গ্রাউন্ডে মনোমুগ্ধকর ও ঐতিহ্যবাহী এই অভিষেক অনুষ্ঠান হয়।

বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের একটি চৌকস দল জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে গার্ড অব অনার দেয়। এরপর বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের জ্যেষ্ঠ অধিনায়ক এবং মাস্টার ওয়ারেন্ট কর্মকর্তা তাকে রেজিমেন্টের কর্নেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন। এর মধ্য দিয়ে ঐতিহ্যবাহী সামরিক রীতি অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনীর রেজিমেন্ট অব দ্য মিলেনিয়ামের অভিভাবকের দায়িত্ব গ্রহণ করলেন সেনাপ্রধান। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ১৬তম বাৎসরিক অধিনায়ক সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন।


আরোও অন্যান্য খবর
Paris