সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

নাচোলের নবাগত ইউএনও’র সাথে দৈনিক আমাদের রাজশাহী’র দুই সাংবাদিকের সৌজন্য সাক্ষাৎ

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : গতকাল রবিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলার নবাগত উপজেলা নিবার্হী অফিসার শরিফ আহম্মেদ-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার চাঁপাইনবাবগঞ্জ’র স্টাফ রিপোর্টার হাসান আলী ডলার ও প্রতিনিধি আবু সুফিয়ান। স্বনামধন্য দৈনিক আমাদের রাজশাহী পত্রিকার দুই প্রতিনিধি বেলা সাড়ে এগারোটার দিকে ইউএনও’র কার্যালয়ে উপস্থিত হয়ে নবাগত ইউএনও শরিফ আহম্মেদকে অভিনন্দন জানান। এ সময় নাচোল উপজেলা নিবার্হী অফিসার মোঃ শরিফ আহম্মেদ বলেন, বর্তমান সমাজকে যুগোপযোগী ভাবনায়, মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম, সাংবাদিকরা হচ্ছে সমাজের দর্পন। এছাড়াও তিনি শুরুতে দৈনিক আমাদের রাজশাহী পত্রিকা এবং সম্পাদক মহোদয় আফজাল হোসেনকে স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন নাচোল উপজেলার কৃষি অফিসার মোঃ বুলবুল আহমেদ। উল্লেখ্য, মানুষের কথা বলার স্লোগানে ইতিহাস-ঐতিহ্য, সভ্যতা ও সংস্কৃতি, জনমানুষের জীবন সঙ্কট, সমস্যা ও সম্ভাবনা, খেটে খাওয়া আপামর জনগণ, রাজনৈতিক, অর্থনৈতিক ও শিক্ষা, সমাজ উন্নয়নের কথা মানুষের মাঝে তুলে ধরে প্রতিনিয়ত কাজ করছে দৈনিক আমাদের রাজশাহী পরিবার।


আরোও অন্যান্য খবর
Paris