সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

রুয়েট’র সব আবাসিক হল খুলে দেয়া হবে ২৮ অক্টোবর

Paris
Update : সোমবার, ৪ অক্টোবর, ২০২১

প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এর শিক্ষার্থীদের সকল আবাসিক হলসমূহ আগামী ২৮ অক্টোবর, ২০২১ খ্রিঃ তারিখ বৃহস্পতিবার থেকে স্বাস্থ্যবিধি মেনে খুলে দেয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর, ২০২১ খ্রিঃ তারিখে ১২২তম একাডেমিক কাউন্সিলের অনুষ্ঠিত সভায় স্বাস্থ্যবিধি মেনে হল খোলার বিষয়টি সুপারিশ করা হয় এবং গতকাল রবিবার অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের কনফারেন্স রুমে বিকাল ৩:৩০ টায় অনুষ্ঠিত ৯৩তম জরুরী সিন্ডিকেটের সভায় এ সিদ্ধান্তটি অনুমোদিত হয়।

সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন রুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সেখ। এ বিষয়ে রুয়েটের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ সেলিম হোসেন বলেন, “স্বাস্থ্যবিধি মেনে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ চলমান রয়েছে। শিক্ষার্থীরা ইতোমধ্যে ক্যাম্পাসের বাইরে অবস্থান করে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রমে স্বশরীরে অংশগ্রহণ করছে। শিক্ষার্র্থীদের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেট আগামী ২৮ অক্টোবর থেকে হল খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং হলে ওঠার পূর্বেই আমাদের শিক্ষার্থীদের ভ্যাকসিনের সনদ ও তথ্য স্ব স্ব হল প্রভোস্ট ইতোমধ্যে সংগ্রহ করছেন।

শিক্ষার্থীরা হলের আসার পূর্বেই হলের পরিষ্কার-পরিছন্নতা, স্বাস্থ্য সামগ্রী নিশ্চিতকরণ, রুয়েট মেডিকেলে আইসোলেশন সেন্টার তৈরী রাখাসহ যাবতীয় প্রস্তুতি গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দেয়া হয়েছে। ”


আরোও অন্যান্য খবর
Paris