সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

ঢাবি’র ভর্তিচ্ছুদের সহায়তায় রাবি ছাত্রলীগের নানা কর্মসূচি

Paris
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

রাবি সংবাদদাতা : ঢাকা বিশ^বিদ্যালয় (ঢাবি) স্মাতক (সম্মান) ১ম বর্ষে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সহায়তায় রাজশাহী বিশ্ববিদ্যাল (রাবি) ছাত্রলীগের উদ্যোগে নানান কর্মসূচি গ্রহণ করা হয়। কেন্দ্রীয় নির্দেশানুযায়ী রাবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে গত শুক্রবার থেকে শুরু হওয়া কর্মসূচী চলমান থাকবে ঢাবি ও রাবির ভর্তি পরীক্ষার দিনগুলোতে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুর নেতৃত্বে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মাঝে সুপেয় পানির ব্যবস্থা, কলম বিতরণ,

ভ্রাম্যমান মেডিকেল টিম, তথ্য প্রদানের মাধ্যমে সহযোগিতা, মাস্ক বিতরণ ও হ্যান্ড স্যানিটাইজ করার সুব্যবস্থা করেন। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা কর্মীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে সুনির্দিষ্ট ইউনিটের মাধ্যমে দায়িত্ব পালন করেন। এ কর্মসূচিতে রাবির বিভিন্ন ভবন সমূহে ভর্তি পরিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা করেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সকল নেতা-কর্মীরা নিজ নিজ ভবনের সামনে সুনির্দিষ্টভাবে দায়িত্ব পালন করেন।


আরোও অন্যান্য খবর
Paris