সর্বশেষ সংবাদ
যে কারণে আবারো বন্ধ হলো রাজশাহীর গাড়ির চাকা মাদক ও অপরাধ দমনে জনসচেতনতা গড়ে তুলতে র‌্যাব-৫-এর টাউন হল মিটিং দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ পুনর্গঠন করবো : প্রধানমন্ত্রী মহাদেবপুরে শয়নকক্ষ থেকে এক দম্পতির মরদেহ উদ্ধার রাজশাহী কেন্দ্রীয় চিড়িয়াখানাকে আধুনিক সাফারি পার্কে রূপান্তর করা হবে : প্রতিমন্ত্রী টুকু রাজশাহীতে আকিজ প্লাম্বিং পাইপের ফুঁ বল চ্যাম্পিয়নশীপের খেলা সম্পন্ন রাজশাহী সেনানিবাসে স্টেশন কমান্ডার-এর সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ আরডিএ চেয়ারম্যানের নেতৃত্বে শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার মাজারে প্রদ্ধাঞ্জলী বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আম বাজারে ‘আম তোলা’ চক্রের ৫ সদস্য গ্রেফতার

নাচোলে ইউএনও’র হস্তক্ষেপে বন্ধ হল বাল্য বিয়ে

Paris
Update : রবিবার, ৩ অক্টোবর, ২০২১

নাচোল থেকে প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ২নং ফতেপুর ইউনিয়নের খোলসী গ্রামে অভিযান চালিয়ে ৮ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে বন্ধ এবং সেই সাথে বরের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড ও মেয়ের নানাকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন নাচোল উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ। গত শুক্রবার ১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে মেয়ের নানা খোলসী গ্রামের আব্দুস সালামের বাড়িতে এ ঘটনা ঘটে। একই উপজেলার নাচোল সদর ইউনিয়নের পূর্বমির্জাপুর গ্রামের তোজাম্মেল হকের ছেলে আসাদুজ্জামান(২৭) এর সাথে মেয়ের নানা খোলসী গ্রামের আব্দুস সালামের বাড়িতে গোপনে বিয়ের আয়োজন করা হয় ।

এ খবর পেয়ে সেখানে পুলিশ ও ইউপি সদস্য নিয়ে অভিযান চালিয়ে এ বাল্যবিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আহমেদ। তিনি বাল্যবিবাহ নিরোধ আইন এর ধারায় অপ্রাপ্তবয়স্ক শিক্ষার্থীর নানা আবদুস সালামকে ১০ হাজার টাকা জরিমানা এবং বর আসাদুজ্জামানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। পাশাপাশি প্রাপ্তবয়স্ক হওয়ার আগে মেয়ের বিয়ে দেওয়া হবে না এ মর্মে মুচলেকা আদায় করা হয়েছে। এছাড়া বিষয়টি নজরে রাখতে ইউপি চেয়ারম্যান এবং ওয়ার্ড সদস্যকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে ইউএনও জানান ।


আরোও অন্যান্য খবর
Paris