সর্বশেষ সংবাদ
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজশাহীতে বিএনপির অবস্থান কর্মসূচি জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সমন্বিত উদ্যোগ নেয়ার আহ্বান প্রধানমন্ত্রীর রাজশাহীতে কুপিয়ে জখম, হত্যার হুমকি, মামলা না নেয়ায় আতঙ্কে পরিবার মালয়েশিয়া থেকে চীনে প্রধানমন্ত্রী, সফর ঘিরে বড় প্রত্যাশায় বেইজিং রামেবি আয়োজিত সেমিনারে ডেঙ্গু মোকাবিলায় সমন্বিত প্রস্তুতি ও সচেতনতা বৃদ্ধির তাগিদ তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা রাজশাহীতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত রাজশাহী নগরীতে নারীসহ ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার নওগাঁয় শয়তানের নিঃশ্বাস চক্রের ৩ সদস্য গ্রেফতার সাপাহারে বাড়িতে ঢুকে দম্পতির ওপর হামলা

গুচ্ছ পরীক্ষার বিষয়ে ইতিবাচক রাবি ভিসি

Paris
Update : শনিবার, ২ অক্টোবর, ২০২১

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ (রাবি) ১৯৭৩ সালের অধ্যাদেশে পরিচালিত চারটি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সমন্বিতভাবে নেওয়ার ব্যাপারে ইতিবাচক রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। তিনি বলেছেন, আগামী দিনে যেটা ভালো হয় আমরা সেটাই করবো। সরকারের একটা উদ্যোগও আছে চারটি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পরীক্ষা নিয়ে। শিক্ষার্থী ও অভিভাবকদের কষ্ট লাঘবে যেটা ভালো হয়, সেটাই করা হবে। গতকাল শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ১২টি ভবনে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এতে রাবি কেন্দ্রে প্রায় ১৪ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। রাবি উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিশ্ববিদ্যালয়ের ড. এমএ ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। পরীক্ষা পরিদর্শন শেষে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার সাংবাদিকদের বলেন, ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে কর্তৃপক্ষ প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে। ফলে শিক্ষার্থীরা সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারছে। ভর্তি পরীক্ষায় জালিয়াতিরোধে আগাম সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারসহ প্রয়োজনীয় তৎপরতার কারণে পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করা যাচ্ছে। ভর্তি প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রযুক্তির সম্ভাব্য সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করা হয়েছে।

উপাচার্য পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী, ভর্তিচ্ছু ছাত্র-ছাত্রী, অভিভাবক, স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাসমূহ, গণমাধ্যমসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর জানায়, রাবি ক্যাম্পাসে ঢাবির ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৪ হাজার ৩৪৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। পরের দিন ‘খ’ ইউনিটের পরীক্ষায় ৬ হাজার ৩৭১ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবেন। এছাড়া ৯ অক্টোবর ‘চ’ ইউনিটের পরীক্ষায় ১৯৭৭ জন, ২২ অক্টোবর ‘গ’ ইউনিটের পরীক্ষায় ১৮২৪ জন ও ২৩ অক্টোবর ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৬ জন ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নিচ্ছেন।


আরোও অন্যান্য খবর
Paris